বন্ধুদের প্ল্যান
সারা সকাল পাগলের মতো বাইরে একা একা ঘুরে টায়ার্ড হয়ে দুপুরে হোস্টেলে ফিরলাম। পৃথিবীটা মনে হচ্ছে শূন্য। রুমে ঢুকতেই আমার বন্ধুরা চিৎকার করে উঠলো, -- সারপ্রাইজ চমকে উঠে দুই পা পিছিয়ে গেলাম। -- মাইরা ফ্যালাবি নাকি আমারে? কিসের সারপ্রাইজ আজ তো আমার বার্থডেও না। -- আমরা আজ তোর এখানে থাকবো এটাই সারপ্রাইজ। হাত দিয়ে গুনে গুনে বললাম, -- এক দুই তিন চার তোরা এই চার চারটা পুরুষ ক্যামনে আমার এই ছোট্ট রুমে থাকবি? পেছন থেকে অমি আর নিয়ন এসে বললো, -- সারপ্রাইজ। সরি একটু লেট করে ফেললাম। -- ওহ্। আপনারাই বাকি ছিলেন। আসেন আসেন স্বাগতম। বিছানা থেকে সিফাত উঠে জানালা টা খুললো, রুমটা অন্ধকার হয়ে ছিল এতক্ষণ আমাকে বলল ফ্যান দিতে। হালকা গরম পড়া শুরু হয়েছে কয়েকদিন হলো। ফ্যানের সুইচ টা অন করেই বললাম, -- তো আমার শ্রদ্ধেয় গণ্যমান্য পরম প্রিয় বন্ধুগণ আজ রাতে আমার রুমে কিসের মাহফিল? -- উফ্ রুমের কি হাল করে রাখছিস? এখানে মানুষ থাকে! (সিফাত) -- মতলব টা আগে বল তো তোদের। হঠাৎ সবগুল...