ভালোবাসি চিরকাল তোমাকে!
আসবে একটু। ' আজকে গরমটা একটু বেশীই।ফ্যানের বাতাসটাও কেমন যেন গরমের কাছে হার মেনে গেলো।আমি আরও একবার হাত ঘড়িটার দিকে তাকালাম।সময় প্রায় হয়ে গেছে।কিন্তু মেয়েটা এখনও আসছে না কেন।একটু ভেতরের দিকে দেখা যাক। ' আশেপাশে অনেককেই দেখতে পেলাম।এত মানুষের মাঝে ওকে কিভাবে খুজে পাবো।এদিকে ওর ফোনটাও বন্ধ পাচ্ছি।আমি ইতির ক্লাসের দিকে এগুতেই দেখি মেয়েটা বেশ ছায়াওয়ালা গাছের নিচে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে।দূর থেকে ওর হাসি মাখা মুখটা দেখতে বেশ লাগছে।অনেকদিন পর দেখা তো তাই একটু বেশীই ভাললাগা কাজ করছে। আমি ওদের সামনে গিয়ে ইতির দিকে তাকিয়ে বললাম, -আসবে একটু। আমার কথায় সবাই মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো।তবে ইতির তাকানোটায় কেমন যেন অন্য রকম আভা দেখতে পেলাম।আসলে ও হয়তো আমাকে এসময় এখানে কোনভাবেই আশা করেনি।আমি ইতির দিকে তাকিয়ে আবারও বললাম, -আসবে একটু। আমার কথায় ইতি মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। ওদের থেকে বিদায় নিয়ে আমার পাশে এসে বললো, -হুম চলো। ইতির কথায় আমি ওর সাথে হাটতে শুরু করলাম।আসলে এতদিন পর এভাবে আমাকে এখানে দেখে ও বেশ কিছুটা অবাক হয়েছে।ইতির সাথে হাটতে বেশ লাগছে।চারিদিকের নীরবতা ভেঙে আমি বললাম, -কেমন আছ...