একটু একটু ভালোবাসা
মায়িশা আমার হাত ধরে টানতে টানতে আজহার ভাইয়ের বাসা থেকে বের করে দরজার সামনে এনে একটু জোরেই বললো “জাহেদ তুমি অফিসের কাজে ঢাকায় গিয়েছো তাই নাহ?” আমি কি বলবো বুঝতে পারি না। ইতি মধ্যে অনেক কথা বলে ফেলেছে আমাকে। যা আমি নিস্তব্দ হয়ে হজম করেছি। আজহার ভাই চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার আজহার ভাই এর দিকে তাকাই আর একবার মায়িশার দিকে তাকাই। আমার মনের ভিতর যে সুর বয়ে চলে তা আমি কখনো প্রকাশ করি না। কেন যেন করতে ইচ্ছে করে না। আমি মানুষটা সাদা সিধে হলেও নিজের প্রিয় মানুষ গুলোর সাথে একটা তৃপ্তি মাখা চেহারায় কথা বলতে ইচ্ছে করে। আমার এই কথা বলার সম্ভাবনাটা অনেক মানুষ পছন্দ করে আবার অনেকে করে না। তবু এই আমি আমাকে মিলিয়ে এই শহরের নিক্রোপলিশে দিব্বি নিশ্বাস নিচ্ছি। প্রিয় পাঠক হয়তো একটু কঠিন করে বলে ফেলেছি। তবে আপনারা যা ভাবছেন আমি মানুষটা মোটেও এমন না। অনেকটা মিচকা শয়তানের মত বলা চলে। এটা আমার কথা না। এটা মায়িশার কথা। সে আমাকে মিচকা শয়তান মনে করে। বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদ অনেক উক্তি করে গিয়েছে। অবশ্য তার লেখা আমি কখনো পড়িনি। অবাক হলেও হতে পারেন তবে এটা সত্য। তার উক্তির মধ্যে একটা উক্তি ছিলো “ভা...