Posts

Showing posts with the label চিলেকোঠার রোদ্দুর

চিলেকোঠার রোদ্দুর

আরাদ্ধার পাশে যেয়ে দাঁড়িয়ে ওর সুলভ চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম "আপনি ঠিক আছেন তো?" সে আমাকে দেখে চমকে যাই। এতগুলো ভিঁড়ের মধ্যে তাকে খুজে বের করেছি। হয়ত সেটা ভেবেই ও চমকপ্রদ দৃষ্টিত চেয়ে থাকে আমার দিকে। আমার চোখে মুখে শঙ্কা। আমি আরাদ্ধার মিহি সুগঠিত ডান হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে নিলাম। ও আমার দিকে একটু সরে এসে দাঁড়ালো। আমি ভিড় থেকে আরাদ্ধাকে টেনে আনি কিছুটা ফাঁকা স্থানে। সাথে সাথেই বাম পাশের বিল্ডিং ধ্বসে পড়া শুরু করে। আরাদ্ধা নখায়ুধের মত করে আমার হাত আরো আটোশাটো করে ধরে। আমি নরম গলায় বললাম "ভয় পাচ্ছেন কেনো? আমি তো আছি। কোনো ভয় নেই।" আরাদ্ধা চোখের পাতা নিমিষে বহুবার নাড়িয়ে বাম হাত তুলে সামনে দেখিয়ে কি যেন বোঝালো। আমি আরাদ্ধাকে বললাম "চিন্তা নেই। সব ঠিক হয়ে যাবে। আপনার কোনো ভয় নেই।" কথাটা বলে আমি আরাদ্ধাকে নিয়ে পায়ে হেঁটে রাস্তায় আসি। আরাদ্ধা তখনো আমার হাত ধরে আছে। সে ধীর পায়ে হাঁটছে আমার সাথে। আমি মাঝে মাঝে ঘুরে ওর দিকে তাকাচ্ছি। এত ভোরে রিকশা পাওয়া যাবে না এটা সহজ হিসেব। মোড়ের রাস্তায় এসে একটু দাঁড়ালাম। ও নিচের দিকে তাকিয়ে আছে। আমি ওর দৃষ্টি অনুসর...