Posts

Showing posts with the label মাধ্যম

মাধ্যম

বাবা আর মায়ের দূরত্বটা খুব বেশি না। তারা অনায়াসে একজন আরেকজনের কথা শুনতে পারছেন। তবুও আমাকে তাদের কথাবার্তা পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করতে হচ্ছে।  মা বিরক্ত হয়ে বললেন, -রাসিফ, তোর বাবাকে বলে দে এই সংসারে আমি শুয়ে বসে কাটাই না। আমি বাবার মুখের দিকে তাকালাম। যতক্ষণ পর্যন্ত আমি সেইম কথাটা না বলব বাবা, মায়ের কথার কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমি বললাম, -বাবা, মা এই সংসারে শুয়ে বসে কাটায় না। এবার বাবার মুখে রাগী ভাব টা ফুটে উঠল। রেগে বললেন, -রাসিফ, আমিও অফিসে শুধু এসির নিচে বসে কাটাই না। আমাকেও কাজ করতে হয়। সংসারে টাকাটা এমনি এমনি আসে না। মা এখন ঠান্ডা হয়ে বসে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছেন। আমি মায়ের চা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাবা রেগে বললেন, -কী হলো রাসিফ? কিছু বলছো না কেন? আমি বাবার কানে ফিসফিস করে বললাম, -বাবা, মায়ের চা টা শেষ হতে দাও। নয়ত দেখা গেল চা টা রেগে গিয়ে তোমার গায়ে ছুড়ে মারল। বাবা কিছুটা চুপসে গেলেন। মায়ের চা খাওয়া শেষ হলো। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, -কিছু বলছিলি? -হ্যাঁ, মা। বাবাও অফিসে শুধু এসির নিচে বসে কাটায় না। বাবাকেও কাজ করতে হয়। আর... দুর্ভাগ্যবশত বাবার এরপর...