অপূর্ণতার গল্প
এখনও বিকেল হয়নি। দেয়াল ঘড়িতে চারটা বেজে সতেরো মিনিট। তানভীর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আকাশ জুড়ে মন খারাপ করা কালো মেঘদল ভাসছে। দল বেধে মেঘেরা উড়ছে। তার ইচ্ছে করছে চশমার কাচে জমে থাকা ধুলোর মত আকাশের মেঘ গুলিকেও মুছে ফেলতে। জানালা দিয়ে অযথাই হাত বাড়ায় সে। বিদূৎ চমকাচ্ছে। চারদিকে নীলচে ফ্যাকাসে আলো। দেখে মনে হচ্ছে এক্ষুনি হয়ত রাত নামবে। তানভীরের মন খারাপ হয়ে যায়। আকাশের মেঘের সাথে ঝগড়া করতে ইচ্ছে করে। কেন ভাই মেঘ তুমি অসময়ে এলে! তোমার কি সময় জ্ঞান নেই? আপন মনে কথা গুলো বলে যায় সে। মোবাইলে রিং বেজে উঠে। ডিসপ্লেতে কল্পর হাসি ভরা মুখ ভেসে উঠে। রিসিভ করতেই কল্প আদর জড়ানো কণ্ঠে বলে উঠে, : দেখেছো, মেঘে হঠাৎ করেই আকাশ ছেয়ে গেল। নিশ্চয় ঝড় আসবে। : হুম তেমনটাই মনে হচ্ছে। ধুর! কিচ্ছু ভাল লাগছে না। : জানো, আজ তোমার জন্য আমি অনেক সুন্দর করে সেজে ছিলাম। তোমার পছন্দের কালো শাড়িটা পড়েছি। চুলে পড়েছি রজনীগন্ধা। : তোমাকে পরীর মত লাগছে, তাই না? আমার খুব খারাপ লাগছে। ইচ্ছে হচ্ছে এক্ষুনি মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে তোমার কাছে ছুটে যাই। তানভীরের কথা শেষ হওয়ার আগেই ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হল। জানালার গ্রিল পেরি...