চেক
অভ্র রুহির দিকে একটি চেক বাড়িয়ে দিয়ে বলল, -আজ থেকে তোকে কিনে নিলাম। আজ থেকে তুই আমার। রুহি কিছু টা অবাক ই হলো। ও রুহিকে চেক দিচ্ছে কেন? রুহি আগ্রহ নিয়েই চেক টা নিলো। চেকের এমাউন্টটার দিকে তাকিয়েই হেসে ফেলল। এমাউন্টের ঘরটায় খুব ছোট্ট করে লিখা ছিলো..'I love you..' আর নিচে ছিলো 'আজিজুল ইসলাম ' নামের একজনের সাইন। তার মানে অভ্র ওর বাবার সাইন করা ব্লাঙ্ক চেক টা চুরি করে নিয়ে এসেছে। আর এতক্ষণে ওর বাবার নজরে সেটা পড়লে দারুণ কেলেঙ্কারি বেধে যাওয়ার কথা। রুহি হাসি হাসি মুখ করে বলল, -এই চেক টা কোথায় ভাঙাব?? -কেন আমাকেই দিয়ে দে। আমি ভাঙিয়ে আনছি। -আচ্ছা, শোন আমি বাসায় যাচ্ছি। আজকে বাসায় মেহমান আসবে। -চল আমি এগিয়ে দেই। -না, আমি যেতে পারব। অভ্রর দেয়া চেক টা ও খুব যত্ন করে নিজের ব্যাগে রেখে দিল। অভ্র জানতেও পারল না ওর দেয়া সেই চেক টা রুহির কাছে অনেক বেশি মূল্যবান। রুহির বাসার অবস্থা দেখে বুঝতে পারল মেহমান গুলি শুধু বাবার বন্ধু না। রুহিকে দেখতে এসেছে। রুহির মা রুহিকে এসে বলল, -শোন, এই শাড়িটা পরে আয়। রুহি কিছুটা রাগত স্বরেই বলল, -মা, আমি এসব শাড়ি টাড়ি পরে বসতে পারব না। ওর বাব...