আল্লাহর_উপর_বিশ্বাস_ও_ধৈর্যের_ফলঃ
#আল্লাহর_উপর_বিশ্বাস_ও_ধৈর্যের_ফলঃ বনী ইসরাইল এর দুই ব্যক্তি জাল নিয়ে মাছ ধরতে গেল। এক ব্যক্তি মোমিন আর অন্য ব্যক্তি মুশরিক। মোমিন ব্যক্তি বিসমিল্লাহ্ বলে নদীতে জাল মারল কিছুই পেল না। মুশরিক ব্যক্তি নদীতে জাল মারল, জাল ভরে মাছ উঠল। আবার মোমিন ব্যক্তি নদীতে জাল মারল, একটা ছোট মাছ উঠলো, খারোইতে রাখল লাফা লাফি করতে করতে আবার নদীতে পরে গেল। মুশরিক ব্যক্তি আবার জাল মারল অনেক মাছ পেল তার খারোই মাছে ভরে গেল। মোমিন ব্যক্তি বিসমিল্লাহ্ বলে আবার জাল মারল এবার ও কিছুই পেল না। বিকাল হয়ে গেল দুই জনে বাড়ি চলে যাচ্ছে। কিন্তু ফেরেস্তা বেচারা সহ্য করতে পারল না। সে আল্লাহ্ কাছে জানতে চাইল! হে আল্লাহ্! ব্যাপারটা বুঝলামনা! বেচারা কাফের মুশরিক সে কত গুলো মাছ পেল। আর মোমিন লোকটা একটা মাছও পেল না। যাও একটা পেল তাও চলে গেল!! আল্লাহ্ ফেরেস্তাকে বলল যাও ঐ ঘরটার দরজা খোল। এটা মুশরিকের ঘর। ফেরেস্তা দরজা খুলল, দেখল ঘরের ভিতর সাপ বিচ্ছু কাটা নানাবিদ খারাপ জিনিস। এবার আল্লাহ্ বলল যাও ঐ ঘরের দরজাটা খুল। এটা মোমিন ব্যক্তির ঘর। দরজা খুলে দেখল যে এ ঘরে নাজ নেয়ামোতের অভাব নাই। সাজানো গোছানো জান্নাতের বালাখানা। আল্লাহ বলল...