Posts

Showing posts with the label পান

পান খাওয়ার কিছু উপকারিতা!

Image
চিকিৎসা শাস্ত্রে পান পাতাকে কাজে লাগিয়ে একাধিক রোগের উপশম করা যায়। পান পাতায় উপস্থিত একাধিক উপাদান নানারকম রোগের প্রকোপ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমদিকে কেবল মাত্র মুখের বদ গন্ধ দূর করতে পান পাতাকে কাজে লাগানো হত। তারপর থেকে যত দিন গেছে তত পান পাতার ব্যবহার বেড়েছে। এক সময়ে গিয়ে তো আয়ুর্বেদ শাস্ত্রেও পান পাতাকে কাজে লাগিয়ে নানা রোগের চিকিৎসা শুরু হয়। সেই থেকে শুরু হয় পান পাতা নিয়ে নানা গবেষণা। এখনও নানা শারীরিক সমস্যায় এই পাতাকে কাজে লাগিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক পান খাওয়া কতটা স্বাস্থ্যকর- * পান পাতার ভিতরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারি উপাদান, যা বর্জ্যের উৎপাদন বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো দিনের শুরুটা যদি বেজায় কষ্টকর হয়ে থাকে, তাহলে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে পান পাতার রস খাওয়া শুরু করুন। দেখবেন এতে অনেকটা উপকার পাবেন। * অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকার কারণে গলা ব্যথা এবং ঠান্ডা লাগার মতো সমস্যা কমাতে পান পাতা বিশেষ ভূমিক...