প্রশ্নঃ যাকাত কি এবং তা অর্জনের জন্য করণীয় কি?
প্রশ্নঃ যাকাত কি এবং তা অর্জনের জন্য করণীয় কি?
উত্তরঃ যাকাত আরবি শব্দ। এর বাংলা অর্থ পবিত্রতা বা পরিশুদ্ধতা। যাকাত এর মূল শব্দ হচ্ছে যাকাওয়া (যাল কাফ ওয়া) কুরআনে এই মুল শব্দ আছে ৫৯ বার এবং পূর্ণ শব্দ যাকাত আছে ৭ বার।
এই শব্দগুলো যেসব আয়াতে আছে এবং সেই সব আয়াতের আগে ও পরের আয়াত সমূহ যদি কেউ একসাথে পড়ে ও ভালভাবে বুঝার চেষ্টা করে, তাহলেই স্পষ্ট হয়ে যায়>>যাকাত কি? এবং তা কিভাবে আদায় বা অর্জন করতে হয়?
আল্লাহই যাকাত ফরজ করেছেন এবং কিভাবে যা অর্জন করতে হয় তাহাও যথাযথভাবে উদাহরণ সহ ব্যাখ্যা করেছেন>> যা পবিত্র কুরআনে বিশদভাবে আছে।
আমরা পূর্বপুরুষ থেকে যেভাবে যাকাত সম্পর্কে জেনে আসছি ঠিক সেই ভাবে কুরআনে খুজে বেড়ায়, সেরকম পায় না বলেই আলেমরা বলেন>> যাকাত সম্পর্কে কুরআনে বিস্তারিত নেই।
আল্লাহ বলেন>> তোমরা যা চাইবে তাই যে কুরআনে থাকতে হবে কিয়ামত পর্যন্ত বলবত এরকম কোন প্রতিশ্রুতি কি আমি তোমাদেরকে দিয়েছি?
রাসুলুল্লাহ (সাঃ) থেকে বর্ণিত আল্লাহ তায়া’লা পবিত্র কুরআনে বলেন>>"আমি বান্দার অতি নিকটে, বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই; সুতরাং সেও(বান্দাও) যেন আমার ডাকে সাড়া দেয়।
হে মুসলিম (আল্লাহর নিকট আত্নসমর্পণকারী) ভাই ও বোনেরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আন্তরিকতার সাথে যাকাত সম্পর্কে জানার চেষ্টা করি প্রকৃতপক্ষে আল্লাহ কি বলেছেন যাকাত সম্পর্কে।!!
"যাকাত"দেওয়ার বিষয় নয়। তা অর্জনের বিষয়।
এজন্য যা করণীয় কুরআন থেকে বলছি>>
১) ভাল দিয়ে মন্দের মোকাবেলা করা
২) সকল অশ্লীল ও অসার কাজ থেকে বিরত থাকা
৩) চক্ষু ও লজ্জাস্থানের হেফাজত করা
৪) পরিবার, আত্নীয়, অভাবগ্রস্থ, এতিম, মুসাফির দের জন্য ব্যয় করা যদিও নিজের সম্পদ অন্যের জন্য খরচ করতে কষ্ট হয়। আপনার লোভ আছে কিনা তা পরিক্ষার জন্যই এই ব্যয় করাকে ফরজ করা হয়েছে।
৫) দান সাদাকা করা ফরজ বিস্তারিত (সুরা তওবা আয়াত ৬০)
৬) কারো ঘরে অনুমতি ও সালাম দিয়ে প্রবেশ করা, অনুমতি না দিলে ফিরে যাওয়া।
৭) আল্লাহ ভীতি থাকা
৮) আল্লাহ যা নিষিদ্ধ করেছেন বা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।
৯) পোশাক, খাবার, চিন্তা, কথা, কাজ, হাত, মুখ, চোখ, চামড়া, অন্তর পবিত্র রাখা (বিস্তারিত কুরআন বুঝে পড়ুন)
১০) অহংকার, মিথ্যা, হিংসা, লোভ, গীবত, অন্যায় বিচার থেকে নিজেকে দূরে রেখে নিজেকে পবিত্র বা পরিশুদ্ধ করা।
১১) গোসল বা ওযু বা তায়াম্মুমের মাধ্যমে সর্বদায় পবিত্র থাকা ফরজ।
উক্ত বিষয়ের উপর কুরআনে উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা আছে, আল্লাহ যেভাবে জানিয়েছেন আমরা ঠিক সেভাবেই জানবো, মানবো, প্রচার ও প্রতিষ্ঠা করবো। ইনশাআল্লাহ।।
এটাই হলো যাকাত বা পরিশুদ্ধতা অর্জনের উপায় যা কুরআনে বার বার উল্লেখ করা হয়েছে।
কুরআন বুঝে পড়ুন এবং অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসুন।
Comments
Post a Comment