বিয়েটা এমন হওয়া দরকার :

বিয়েটা এমন হওয়া দরকার :
১. বিয়ের সময়ও  মেয়েকে পর্দা করতেই হবে।
২. বিয়েটি সামাজিক ভাবে না হয়ে শারী‘য়াহ্ অনুযায়ী হবে।
কথা থাকবে :—
• কোনো ছবি দেওয়া - নেওয়া হবেনা।
• মেয়ে দেখতে ছেলে, মা ও বোন ছাড়া আর কেউ যাবে না।
• ছেলের বাবাও বিয়ের আগে মেয়ে (পাত্রী) দেখতে পারবেন না।
• কোনো রেষ্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না।
• গায়ে ‘মরিচ’ হবে না।
• বাড়ি লাইটিং হবে না।
• গান, নাচ হবেনা।
• আক্বদ অনুষ্ঠান হবে না।
• বিয়ে হবে শুক্রবার আসরের পরে।
• বিয়ে হবে মসজিদে।
• কোনো গেট ধরা/শালা শালীর মজা করা হবেনা।
• কেউ ছবি তুলতে পারবেন না।
• বিশাল অংকের মোহর হবে না। ছেলের সামর্থ্য মত হবে। ছেলের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে।
• কাবিনের টাকা ছেলের ইনকামের হালাল টাকা হবে।
• কাবিনের টাকা বিয়ের দিন মেয়ের হাতে তুলে দেওয়া হবে।
• বর যাত্রীর নামে একজনেরও ভুঁড়িভোজ হবে না।
• আক্বদের পর বউ নিয়ে যাওয়া হবে।

• ছেলের বাড়ি নিয়ে ছেলে চাইলে বউ সাজবে বিয়ের সাজে। তবে সেটা ছেলের মা বাবা বোন আর ছেলে দেখবেন।

• বউকে মূর্তির মত স্টেজে বসানো যাবে না।

• বউভাত চাইলে ছেলে করতে পারবেন।

• যৌতুকের অভিশাপ হিসাবে একটি সুতা ও যাবে না। ইন-শা-আল্লাহ

• সেই রাতেই ওয়ালীমাহ্ হবে।

• বিয়ে উপলক্ষে মেয়ের বাবা-মার  একটি টাকাও খরচ হবেনা। ছেলেদের মত থাকলে হালকা আয়োজন করা হবে শুধু কাছের আত্মীয়রা থাকবে।

• বর বউকে কি দিচ্ছেন এবং কয় ভরি স্বর্ণ দেয়া হবে তা জানতে চাওয়া হবেনা। তাদের ছেলের বউ কীভাবে সাজাবেন সেটি তাদের বিষয়।
এখানে উল্লেখ্য যে, বিয়ের আলোচনায় কোনো পক্ষের তৃতীয় কোনো ব্যক্তি থাকবেনা। সব মেয়ের বাবা এবং ছেলের বাবা কথা বলে ঠিক করবেন।

আমরা যারা আল্লাহ্’র সন্তুষ্টির জন্য বিবাহ করতে চাই, আমাদেরও এমন দৃঢ় প্রত্যয় রাখা উচিত। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। আমিন। — সংগৃহীত 
.

Comments

Popular posts from this blog

যে সূরা পাঠ করলে কোরআন শরীফ খতম করার সওয়াব হয়!

হালাল সম্পর্কের খুনসুটি

তারাবির নামাজ না পড়লে রোজা হবে?